মল্লিকা সেনগুপ্তের কবিতা
মলমাস
আপতকালীন এই অঘ্রাণেও রক্ষীদের নিয়ে বসে বসে
নক্ষত্র চেনান বুড়ো গবেষক -'ওকে ছুঁড়ে ফেলো বাঘ মুখে '
বিজ্ঞান ভবন থেকে আজ দেখা যাবে সারি সারি বেয়নেট
কি জানি কখন সূত্র চুরি যায় । যেন মেঘ ওপর আকাশে,
আগ্নেয়গিরির ধূলো চাকা বাঁধা , মলমাস মলয় বহে না ।
রাণির বিমানে মোমবাতি । আর কতো ক্রোশ ? পাশের রাজত্বে
তিনি ফেলে আসবেন একটি বেড়াল ছানা , মাথার ওপরে
তার আগুনের নাচ , নিশান উড়িয়ে আগে চলেছে কপোত ।
No comments:
Post a Comment