অন্যদ্রাঘিমা

অন্যদ্রাঘিমা
প্রচ্ছদ - অদীপ ঘোষ

Sunday, 20 July 2014


চন্দন মুখোপাধ্যায়ে কবিতা


অনল 

আগুনের মধ্যে গিয়ে কখনো দেখিনি 
কতো তীব্র হতে পারে দাহ 
এটুকু দেখেছি শুধু কি ভাবে পুড়েছে তোর মুখ 

কখনো দেখিনি আমি কত ঘন হতে পারে লাল 
শুধু জানি স্টিলের গ্লাসের মত 
ঝকঝকে ছিল মুখ , যা পুড়েছে আজ 

আমি দেখিনি ওই নীল শূন্যে বারুদের অণু 
কবে যে তড়িৎ হ'য়ে নেমে এল আমাদের ঘরে 
আজ শুধু পুড়ে যাওয়া মুখটাকে দেখি ।

No comments:

Post a Comment