বিশ্বদেব মুখোপাধ্যায়ের কবিতা
ত্রাণ
এই সুড়ঙ্গের ভেতর কবে এসেছিলাম মা ! আমার শরীর
আচ্ছন্ন ধুসর ধুলোয় আজন্ম তুমি শুতে পারো না পাথরে
দুমড়ে আছে তোমার হাত পা মেলতে পারো না গর্তে উপুড় হয়ে
কাঁদে তোমার সন্ততিদের বাড় নেই , ফোলা শরীর আরো ভেতরে তোমার
করুণার ধূসর ধারা বয়ে যায় আমি শুয়ে আছি জলশব্দে মেষশাবকের
কচি কচি ক্ষুরের শব্দে .. এরই মধ্যে সন্তান সম্ভবা তোমার বৌ এই সুরঙ্গে
আগমন হবে আরো একজনের ।
তাহলে এসো মা-আমার, জল্পনা করি আমরা , তোমাদের জন্য সারিডন
ঘুম পাড়ানি গান তোমাদের জন্যে এসো আজ প্রার্থণায় বসি তোমার
বৌয়ের জন্য সমস্ত রাত্রির যন্ত্রণা মনে হচ্ছে আজই উন্মুক্ত হবে
অলৌকিক নীল আলোয় ..দেখো । তারায় ছাওয়া শুয়ে আছি নরম
খড়ের বিছানায় মনে হচ্ছে উনিশো আশি বছর পর আজই
প্রথম আকাশ দেখবো আমরা ।
No comments:
Post a Comment