অন্যদ্রাঘিমা

অন্যদ্রাঘিমা
প্রচ্ছদ - অদীপ ঘোষ

Sunday, 20 July 2014

রাজকুমার রায়চৌধুরীর কবিতা 


সমর্থন 

পাতাবন ঘিরে নামে অন্ধকার 
রুমা নামে কুমারী মেয়েটি কি জানে প্রভু আমার নাম ?
দেখো অই দেখো , পলাশীর যুদ্ধের ঘোরালো সাতনলা বন্দুক নল 
ডেকো না নীল পালকে মোড়া অরণ্য পাখিকে আর ।
ভয় হয়্‌ , শুধু ভয় হয় কেঁপে ওঠা পলাশীর ইতস্ততঃ পোড়া গাছের পাতা 
কোন রাখাল বালক সন্ত্রাস গাভীর ডাকে নেয় কি ? আনমনে -
১৭৫০ সালের ঝলসানো লতাপাতার জালের ভিতর মৃত হাড়কাঠ 
অপ্রস্তুত ভাবে কে ডাকে , ডাক নামে আমায় ? 
                                            আয় ..আয়..আয় 
কোমরে জড়ানো পালকের পোশাক খুলে এদিকে আয়..আয় 
যেতে শুধু ভয় হয় , কেঁপে ওঠে গাছের শরীর জুড়ে গাছপাতা ,
                                          চারদিকে উড়ে আর্তশিস্ ।
ভৌতিক চাঁদ অহংকারে উড়ায় একরাশ পাতার পিছনে শেষ রাতের আলোর- 
এলোমেলো মায়া বিন্দু গুলি ।
লাল বর্ণ মদের গ্লাস ভেঙে শান্ত গোল গ্রামটির কাছে গিয়ে বলি ; 
এই গ্রামের নাম হবে ,আমার প্রেমিকার নামে ।
                                     হো হো হাসলো নাগা তরুণ সন্ন্যাসী 
তোমরা জানাও তোমরা প্রস্তুত আছো ,
                           সমর্থন করে তোল তোমাদের পাপ হীন হাত গুলি  
তারপর দেখো , আমি ছিঁড়ে আনবো খুব মধ্যরাতে -
অন্ধ শাসকের শাদাহাড় ,বিষনখ উড়োচুল আর আদিম গুপ্ত আঙুলগুলি ।

No comments:

Post a Comment