সঞ্জীব প্রামাণিকের কবিতা
দেওয়ালি
সবাই জ্বেলেছে দীপ রাত দশ কি এগারো বারোটায় ।
শুধু যা জ্বলেনি আমরা ক'জন বন্ধু আজ তা জ্বালাবো
আজ থেকে ঘোর অন্ধকারে কলঙ্ক বলে থাকবে না কিছু আর ।
কতোদিন সিগারেট পুড়েছে একা ।দূরে ছাইদানি
বিছানার ছাইয়ের দাগ , সহ্য করে গেছি
আজ সমস্ত পানীয় যেন মদ হয়ে ওঠে
আজ সমস্ত খাবার যেন মাংস হয়ে ওঠে - পর্ক বা চিকেন
আজ একটিও দেশলাই কাঠি যেন না জ্বলে নেভে না
মোমের গলিত আভা ,তার যে তরল , সাদা রক্তপাত থেকে
যেন সংখ্যা হীন কণ্ঠ শোনা যায়, আরো ,আরো সংখ্যাহীন
সবাই জ্বালালে দীপ , একদিন দেবতা এসে দাঁড়বেন দ্বারে ।
No comments:
Post a Comment