অন্যদ্রাঘিমা

অন্যদ্রাঘিমা
প্রচ্ছদ - অদীপ ঘোষ

Sunday, 20 July 2014

অলোকনাথ মুখোপাধ্যায়ের কবিতা 

আমি যাই 

সবাই যেখানে যায় 
              আমি যাই , জামার পকেটে
দুপুরের শান্ত শাদা ফুল -আমি যাই
যেখানে , সবাই যায় -অনন্ত দুপুর আয়
বালক ঘোরায় চাকা -
                   সমস্ত রাজ্যের
ধুলোকাদা পায়ে মেখে বালক যেখানে যায়
                           আমি যাই
সেখানে , সবাই যায় -
ইজেরের ফুটো -তার সর্বস্ব নিজের
                               দুলে ওঠে-উদাসীন
হাসে কি পৃথিবী ! -হাসে
দুপুরের শান্ত সাদা ফুল !

No comments:

Post a Comment