দেবদাস আচার্যের কবিতা
প্রেম
এক কিন্নরী ,শূন্য শরীর , ভাসতে ভাসতে নেমে এল ছাদে
সে চটপট আমার হাড়ে আগুন ধরিয়ে দিল
আমি জ্বলতে থাকলাম , আর সেই আলোয়
সে এক অলৌকিক নাচে মত্ত হয়ে রইল
যতোক্ষণ আমি জ্বলতে পারলাম ততোক্ষণই সে নাচল
এক সময় আমি পুড়ে ফুরিয়ে গেলাম আর দেখলাম
কেউ নেই ,কিছু নেই ,শুধু এক মুঠো ভস্ম পড়ে আছে ,
সেই ভস্ম দুই হাতে তুলে ফুঁ দিয়ে আকাশে উড়িয়ে দিলাম
No comments:
Post a Comment